ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুরি করার পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ Copied from: https://rtvonline.com/

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৪:৪৫ অপরাহ্ন
চুরি করার পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ  Copied from: https://rtvonline.com/ চুরি করার পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ Copied from: https://rtvonline.com/
কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়া বাসায় চুরি করার পর এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৬ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। জানা যায়, ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের করা মামলার এজাহারের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ওই রাতে আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশুসন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসেন।

তিনি বলেন, রাতেই ওই নারীর স্বামী থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

ওসি আরও বলেন, পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২