ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ভুটানের জালে তিন গোল, জয় যাত্রা চলছেই বাঘিনীদের

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৪:০২ অপরাহ্ন
ভুটানের জালে তিন গোল, জয় যাত্রা চলছেই বাঘিনীদের ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন শিপে প্রথম দেখায় ভুটানকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে দ্বিতীয় দেখায়ও দাপট দেখিয়েছে স্বাগতিকরা। এবার ভুটানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে, এতে টানা চার ম্যাচে অপরাজিত থাকলো বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে জোড়া গোল করেন তৃষ্ণা। এরপর দলের ব্যবধান ৩-০ করেন স্বপ্না রানী।

প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজতে ১৪ মিনিটের বেশি সময় লাগেনি বাংলাদেশের। কিন্তু এই ম্যাচে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ডান পায়ে বক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক শটে ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজুমকে পরাস্ত করেন তৃষ্ণা। তবে তার গোলের থেকেও পাসটা সুন্দর ছিল। মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণে থাকা তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে দারুণ পাসটি দেন স্বপ্না রানী।

৪২ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। তবে গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসা বাংলাদেশি গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি নামসেল ওয়াংজুম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন স্বপ্না। তবে ডি বক্সের বাইরে থেকে বাংলাদেশি মিডফিল্ডারের নেওয়া শটটি সরাসরি ভুটানের গোলরক্ষকের হাতে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এড়িয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি