ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

বর্ষায় চুল পড়া, খুশকির সমস্যা, কিশমিশ দিয়েই হবে মুশকিল আসান

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২১:৫৭ অপরাহ্ন
বর্ষায় চুল পড়া, খুশকির সমস্যা, কিশমিশ দিয়েই হবে মুশকিল আসান ছবি: সংগৃহীত
বর্ষাকালে আবহাওয়ার আর্দ্রতা, বৃষ্টির জল ও ধুলোবালি চুলের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। এই সময় চুল রুক্ষ, প্রাণহীন, ফ্রিজি হয়ে ওঠে। জানেন কি, কিশমিশ প্রাকৃতিকভাবে এই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে।

কিশমিশে রয়েছে আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স, যা চুলের গোড়াকে শক্ত করে। অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফ্ল্যাভনয়েড যা চুল পড়া কমাতে সাহায্য করে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন সি, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

বর্ষায় চুলের যত্নে কীভাবে কিশমিশ ব্যবহার করবেন:

রাতে ১০–১২টি কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিশমিশগুলি চিবিয়ে খান এবং সেই জলও পান করুন। নিয়মিত খেলে চুলের গোড়া মজবুত হবে এবং হরমোনজনিত সমস্যা দূর হবে।

কিশমিশ হেয়ার মাস্ক ব্যবহার করুন-

উপকরণ: ৮–১০টি কালো কিশমিশ, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল।

কীভাবে বানাবেন?
গরম জলে ১৫ মিনিট কিশমিশ ভিজিয়ে রাখুন। এরপর সেটি পেস্ট করে অ্যালোভেরা ও এক চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন। প্যাক বানিয়ে চুলে ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

মাথার তেলেও ব্যবহার করতে পারেন কিশমিশ। একটি কাচের শিশিতে নারকেল তেল, ১০–১৫টি কিশমিশ দিয়ে ১ সপ্তাহ রেখে দিন। তেল ছেঁকে একটি বোতলে ভরে নিন। এরপর ব্যবহারের আগে হালকা গরম করে নিন। সপ্তাহে দু'বার ব্যবহার করলে রক্তসঞ্চালন বাড়বে ও চুল পড়া কমবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার