ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন

গ্রিসের সমুদ্র সৈকতে ‘লুঙ্গি ডান্স’ করলেন 'হটি' করিনা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৮:৪১ অপরাহ্ন
গ্রিসের সমুদ্র সৈকতে ‘লুঙ্গি ডান্স’ করলেন 'হটি' করিনা ছবি: সংগৃহীত
গ্রিসের সৈকতে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। ইনস্টাগ্রামে একের পর এক ছবিতে ঝড় তুলেছেন তিনি। হট ইয়েলো বিকিনি টপ ও ব্রাউন স্কার্টে সমুদ্রতটে করিনার অবতারে মুগ্ধ ভক্তরা। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “গ্রিসে লুঙ্গি ডান্স করলাম… মজা হয়েছে। ট্রাই করে দেখো।”

ছবিতে দেখা গিয়েছে, করিনা ম্যাচিং ক্যাপ ও কালো রোদচশমা পরেছেন। কোনও গয়না না পরে পোশাকের স্টাইল স্টেটমেন্টকেই তিনি প্রাধান্য দিয়েছেন। করিনার এই ছবি প্রকাশ্যে আসার পরেই মন্তব্যের ঝড় অনুরাগীদের মধ্যে। ম্যানিশ মলহোত্রা ও রিয়া কাপুর আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

কয়েকদিন আগেও করিনা সমুদ্রসৈকতে আরও একটি ফটোশ্যুট শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বেজ ও ব্ল্যাক মনোকিনিতে। হাতে সানগ্লাস, পায়ের তলায় বালি, সূর্যের আলোয় ঝলমল করছিলেন বলিউডের 'বেবো'।

চলচ্চিত্রে যেমন অনবদ্য, ফ্যাশনেও তেমনই সাহসী ও স্মরণীয় করিনা। ‘কভি খুশি কভি গম’-এ রেড ব্রালেট হোক বা ‘টাশান’-এর কাট-আউট লুক, ‘জব উই মেট’-এর ট্র্যাভেল স্টাইল থেকে ‘ভীরে দি ওয়েডিং’-এর মিনিমাল গ্ল্যাম— সবেতেই তিনি নজর কেড়েছেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭