ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

এ বার বিরিয়ানি বানিয়ে ফেলুন ইলিশ দিয়ে, রইল প্রণালী

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৭:৩০ অপরাহ্ন
এ বার বিরিয়ানি বানিয়ে ফেলুন ইলিশ দিয়ে, রইল প্রণালী এ বার বিরিয়ানি বানিয়ে ফেলুন ইলিশ দিয়ে, রইল প্রণালী
বর্ষা মানেই ইলিশের মরসুম। আর ইলিশের পদ মানেই মাথায় আসে পাতুরি নয়তো ভাপা। তবে বিরিয়ানিতে ইলিশ পড়লে কেমন হয়, সে কথা ভেবে দেখেছেন কখনও? ঘরোয়া উপায়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ইলিশ বিরিয়ানি। রইল প্রণালী।

উপকরণ:

বাসমতি চাল: ১ কেজি

ইলিশ মাছ: ১০ টুকরো

টক দই: ১৫০ গ্রাম

রসুনবাটা: ২ চা চামচ

আদাবাটা: ১ চা চামচ

পেঁয়াজবাটা: আধ কাপ

গোলমরিচ গুঁড়ো: ২ চা চামচ

চেরা কাঁচালঙ্কা: ৩ টি

বিরিয়ানির মশলা গুঁড়ো: ২ চা চামচ

নুন: পরিমাণ মতো

ঘি: ১০০ গ্রাম

গোটা গরমমশলা: ৫ গ্রাম

তেজপাতা: ২টি

বেরেস্তা: ৩-৪ টেবিল চামচ

গোলাপজল: ২ টেবিল চামচ

কেওড়াজল: ১ চা চামচ

কেশর: পরিমাণ মতো (রঙের জন্য)

দুধ: ৩-৪ টেবিল চামচ

সর্ষের তেল: পরিমাণ মতো

প্রণালী:

বাসমতী চাল ভাল করে ধুয়ে নিয়ে একটি বাটিতে বেশ খানিকটা জলে ভিজিয়ে রেখে দিন আধ ঘণ্টা। এ বার ইলিশ মাছের মধ্যে দই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কাবাটা, নুন, বিরিয়ানির মশলা, চেরা কাঁচালঙ্কা আর বেরেস্তা দিয়ে ভাল করে মেখে মিনিট ১৫ রেখে দিন। এ বার একটি পাত্রে দুধের মধ্যে কেশর, গোলাপজল, কেওড়াজল মিশিয়ে রেখে দিন।

নুন, গোটা গরমমশলা, তেজপাতা দিয়ে প্রথম চাল সেদ্ধ করে নিন। এ বার কড়াইতে তেল গরম করে ইলিশ মাছের মিশ্রণটি দিয়ে অল্প আঁচে রান্না করে নিন। মাছ সেদ্ধ হয়ে গেলে সেগুলি তুলে রাখুন। এ বার মশলার মধ্যে সেদ্ধ করে রাখা ভাত ছড়িয়ে দিন। ভাতের উপর এ বার কেশর দুধ, বিরিয়ানির মশলা, বেরেস্তা ছড়িয়ে মাছগুলি সাজিয়ে দিন। ঢিমে আঁচে কড়াইটি মিনিট পাঁচেক ঢেকে রাখুন। আলতো হাতে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম