ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৪৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৪৬:১৫ অপরাহ্ন
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে ফয়সাল নিজেই স্কোরশিটে নাম লেখান মানিকের পাস থেকে।
 
নেপাল ম্যাচের ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায়। ইনজুরি সময়ে সমতা ফেরাতে চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।

প্রথমার্ধে অবশ্য বাংলাদেশ কিছুটা নিষ্প্রভ ছিল। বল দখল ও আক্রমণে নেপাল এগিয়ে থাকলেও গোলরক্ষক মাহিনের গুরুত্বপূর্ণ সেভ এবং ভাগ্যের সহায়তায় গোলশূন্য থাকে স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ফয়সালরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক