ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঘরোয়া মাস্কে যত্ন নিন পায়ের

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৯:৪০ অপরাহ্ন
ঘরোয়া মাস্কে যত্ন নিন পায়ের ফাইল ফটো
মুখমণ্ডলের সৌন্দর্য নিয়ে যত ভাবনা, তার বিন্দুমাত্র থাকে না হাত বা পা নিয়ে। কেউ কেউ হাতের দিকে নজর দিলেও, পায়ের পাতাটি অবহেলিতই রয়ে যায়। অথচ বৃষ্টির জমা নোংরা জল, কাদা, ময়লা সবটা কিন্তু এসে লাগে পায়েই। সবচেয়ে নোংরা হয় শরীরে যে অংশটি তাকে নিয়ে না ভাবাটা আসলে স্বাস্থ্যকেই অবহেলা করা মনে করেন কোনও কোনও চিকিৎসক। বিশেষত ডায়াবিটিস থাকলে পায়ের পাতার যত্ন নেওয়া আবশ্যক। কারণ, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সামান্য কাটা-ছড়া থেকেই সংক্রমণ ঘটতে পারে। পায়ে যেহেতু ধুলো-ময়লা সবচেয়ে বেশি লাগে তাই পায়ের পরিচর্যা না করলে সংক্রমণ হতে পারে।

কিন্তু কী ভাবে যত্নে রাখবেন পা? দিনের শেষে ঈষদুষ্ণ সাবান জলে পা ভিজিয়ে রাখলে, শরীরে যেমন আরাম হয়, তেমনই পা-ও পরিষ্কার থাকে। নিয়মিত পা পরিষ্কারের পাশাপাশি, পায়ের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন মাস্কও। মুখেই মাস্ক ব্যবহারের চল বেশি। তবে পায়ের মাস্কও হয়। পায়ের রুক্ষ ভাব দূর করে, চামড় নরম এবং মসৃণ রাখার জন্য এই মাস্ক জরুরি।

কী ভাবে বানাবেন মাস্ক?
শসা-অলিভ অয়েল: ১টি শসা বেটে নিন। তার সঙ্গে যোগ করুন আধখানা পাতিলেবুর রস এবং আধ চা-চামচ অলিভ অয়েল। তিন উপকরণ মিশিয়ে নিন। মাস্ক সবসময় পরিষ্কার পায়ে ব্যবহার করা জরুরি। ঈষদুষ্ণ জলে বডি শ্যাম্পু মিশিয়ে পা ঘষে পরিষ্কার করে নিন। তোয়ালে দিয়ে পা মুছে মাস্কটি ব্যবহার করুন। পায়ের পাতা এবং উপরের অংশে লাগিয়ে মিনিট পাঁচেক মাসাজ করুন। আরও ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

কলা এবং মধু: আধ খানা কলা বেটে তার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। গরম জল দিয়ে ধুয়ে নেওয়া পায়ের পাতায় মাস্ক মেখে মাসাজ করুন। পায়ের পাতার কালচে ভাব, গোড়ালি ফাটা দূর করবে এই মাস্ক।

হলুদ, বেসন, দুধ: ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে ২ টেবিল চামচ বেসন এবং দুধ মিশিয়ে কাদার মতো গুলে নিন। মিশ্রণটি পরিষ্কার পায়ের পাতায় লাগিয়ে হালকা মাসাজ করে ১০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

মাসে অন্তত দু’বার করলেই পা থাকবে নরম। গোড়ালি ফাটার সমস্যাও মিটবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী