ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

হাসপাতালে স্বজনদের মারামারি দেখে হাসপাতালের বেডেই রোগীর মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০০:০৭ অপরাহ্ন
হাসপাতালে স্বজনদের মারামারি দেখে হাসপাতালের বেডেই রোগীর মৃত্যু প্রতিকী ছবি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারামারির ঘটনা দেখে এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

মৃত খুকুমনি বেগম (৭৫) পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী। 

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুকুমনি বেগম সকালে পেটব্যথা ও উচ্চমাত্রার ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আগে থেকেই স্ট্রোকজনিত কারণে ভর্তি ছিলেন একই উপজেলার আলমতলা গ্রামের মকছেদ মালী। আসন সংকট থাকায় দুজনেই বারান্দায় অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে খুকুমনি বাথরুম থেকে ফেরার সময় অসাবধানতাবশত মকছেদ মালীর ফ্যানের তারে পা লেগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে মকছেদের স্বজনরা খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম ও মেয়েকে মারধর করে। মারধরের ঘটনাটি প্রত্যক্ষ করে খুকুমনি বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে দাবি পরিবারের।

নিহতের ছেলে হাফিজুল ইসলাম বলেন, আমার মা আমাদের ওপর হামলা সহ্য করতে পারেননি। আমরা মার খাওয়ার পরপরই তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং কয়েক মিনিটের মধ্যে মারা যান। আমি মায়ের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মণ্ডল বলেন, খুকুমনি বেগম সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। পরে বারান্দায় ঘটে যাওয়া মারামারির ঘটনা দেখার পর তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান।

এ বিষয়ে পাইকগাছা-কয়রা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার