ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

অজান্তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়েছেন! বিষয়টি কতটা উদ্বেগজনক?

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৫৯:০৩ অপরাহ্ন
অজান্তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়েছেন! বিষয়টি কতটা উদ্বেগজনক? অজান্তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়েছেন! বিষয়টি কতটা উদ্বেগজনক?
বাড়িতে ওষুধের বাক্সে ওষুধ রাখা থাকে। দৈনন্দিন ওষুধের নির্ভরতা না থাকলে, কোনও বিপদে তখন ওষুধ প্রয়োজন। জ্বর, কাশির মতো ছোটখাটো সমস্যা থেকে কোনও আঘাত— ওষুধ প্রয়োজন। কিন্তু অনেক সময়েই তাড়াহুড়োয় ওষুধের মেয়াদ পরীক্ষা করা হয় না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে কী কী বিপদ হতে পারে?

সাধারণত, প্রস্তুতকার সংস্থার তরফে ওষুধের মেয়াদ তার গায়ে লেখা থাকে। তাই মেয়ায় উত্তীর্ণ হলে সেই ওষুধের কার্যক্ষমতা সময়ের সঙ্গে কমতে থাকে। চিকিৎসকেদের মতে, অনেক ক্ষেত্রে ওষুধটি বিষে পরিণত হয়। বিশেষ করে অজান্তে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক, হার্টের ওষুধ বা ইনসুলিন কখনও ব্যবহার করা উচিত নয়।

ওষুধের মেয়াদ উত্তীর্ণ হলে, তার কার্য ক্ষমতা কমে আসে। কারণ তখন ওষুধের মধ্যে উপস্থিত রাসায়নিক মৌলগুলির চরিত্র এবং আকারও বদলাতে শুরু করে। সেই ওষুধ খেলে পেটে সমস্যা হতে পারে। পেট ব্যথা শুরু হতে পারে। ওষুধ ভেদে বিভিন্ন সমস্যা হতে পারে। তবে অজান্তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে চিকিৎসা সময়ানুযায়ী হয় না। ফলে রোগীর সমস্যা আরও বৃদ্ধি পায়। জেনে রাখা উচিত, এই ধরনের ওষুধ খেলে দেহে অনেক সময়েই ভাল ওষুধের বিরুদ্ধে জীবাণুরা আরও বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারে। ফলে পরবর্তী সময়ে আরোগ্যলাভের ক্ষেত্রেও বেশি সময় লাগতে পারে।

কী করা উচিত

বাড়িতে নিয়মিত ওষুধের মেয়াদ দেখা নেওয়া উচিত। কোনও ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে, তা তখনই ফেলে দেওয়া উচিত। তাতে পরবর্তী সময়ে তা ভুল বশত খেয়ে ফেলার আশঙ্কা কমবে। বড়ির তুলনায় তরল ওষুধ সাধারণত দ্রুত নষ্ট হয়। তাই বাড়িতে স্যাঁতস্যাঁতে কোনও জায়গায় তরল ওষুধ রাখা উচিত নয়। কোনও ওষুধ নিয়ে মনের মধ্যে সন্দেহ তৈরি হলে, সব সময়েই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ