ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

‘আমার যোনি, আমার সন্তান’, মেয়ের এক বছরের জন্মদিনে রেগে আগুন রিচা চড্ডা!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৪৬:৪৮ অপরাহ্ন
‘আমার যোনি, আমার সন্তান’, মেয়ের এক বছরের জন্মদিনে রেগে আগুন রিচা চড্ডা! ‘আমার যোনি, আমার সন্তান’, মেয়ের এক বছরের জন্মদিনে রেগে আগুন রিচা চড্ডা!
ব্যবধান মাত্র ১২ মাসের। এক বছরে নিজের মধ্যে এত পরিবর্তন আসবে, তা ভাবেননি অভিনেত্রী রিচা চড্ডা। ২০২৪ সালের ১৭ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। বৃহস্পতিবার মেয়ে জুনেইরার জন্মদিন। রিচার মা হওয়ার এক বছর পূর্তি। একরত্তির তাঁর জীবনে আসার পর যেন আদ্যোপান্ত বদলে গিয়েছে গোটা জীবনটাই। সে অনুভূতি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন রিচা। কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে গত এক বছরের বিভিন্ন টুকরো টুকরো মুহূর্ত এক সুতোয় গেঁথেছেন তিনি। মেয়ের কিছু মিষ্টি ঝলকও দেখা গিয়েছে।

রিচার কন্যা জন্ম নিয়েছে স্বাভাবিক পদ্ধতিতে, অস্ত্রোপচার করে নয়। সে কথাই তিনি লেখেন সমাজমাধ্যমে। কিন্তু সেখানেও দর্শকের নানা ধরনের মত। এক জন মন্তব্য করেছেন, “সব মায়ের কাছেই সন্তানের জন্ম দেওয়া স্বাভাবিক বলে মনে হয় তা যে পদ্ধতিতেই হোক না কেন। তাই এ ভাবে বলবেন না। অনেকের খারাপ লাগতে পারে। এখন ৫০ শতাংশ মহিলা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করছেন। সুতরাং অনেকের এ কথা শুনে মনে হতেই পারে, তাঁদের হয়তো এতটা মনের জোর নেই।”

এই মন্তব্য পড়েই বেজায় চটেছেন রিচা। চাঁচাছোলা ভাষায় উত্তর দিতে পিছ পা হননি তিনি। রিচা লেখেন, “যদি যোনি-প্রসব শব্দ ব্যবহার না করে আমি নর্ম্যাল প্রসবের শব্দটি লিখি তাতে সমস্যার কী আছে! এটা আমার পাতা যা ইচ্ছা হয় তাই লিখব। আমার যোনি আমার সন্তান। নারী স্বাধীনতা আমায় এটাই শিখিয়েছে।”

মেয়েকে খুব আদরে, যত্নে একটু অন্য ভাবে বড় করার চেষ্টা করছেন রিচা আর আলি ফজল। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি এবং আলি দু’জনেই মেয়ের যত্ন আত্তির সরঞ্জাম একেবার প্লাস্টিক-মুক্ত রাখার চেষ্টা করছেন। কারণ ওই ধরনের প্লাস্টিকই পৃথিবীর দূষণের অন্যতম কারণ। এ ছাড়াও তাঁরা মেয়েকে বড় করার জন্য পুনর্বব্যহার্য জিনিসপত্রও ব্যবহার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার