ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম

নিজের কিংবা সিদ্ধার্থের ছায়া নয়, মেয়ে হবে করিনার হুবহু রূপ, কেন এমন ইচ্ছে কিয়ারার?

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৪২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৪২:৩৮ অপরাহ্ন
নিজের কিংবা সিদ্ধার্থের ছায়া নয়, মেয়ে হবে করিনার হুবহু রূপ, কেন এমন ইচ্ছে কিয়ারার? নিজের কিংবা সিদ্ধার্থের ছায়া নয়, মেয়ে হবে করিনার হুবহু রূপ, কেন এমন ইচ্ছে কিয়ারার?
১৫ জুলাই কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। অভিনেতা নাকি আগে ভাগেই জানতেন ঘরে আসতে চলেছে কন্যাসন্তান! কারণ সিদ্ধার্থের মায়ের নাকি বড় সাধ ছিল একটি নাতনির। সেই ইচ্ছেপূরণ হয়েছে।

তবে তাঁর কন্যাসন্তান বড় হয়ে তাঁর কিংবা সিদ্ধার্থের মতো হোক চান না কিয়ারা। অভিনেত্রীর ইচ্ছে মেয়ের মধ্যে থাকুক করিনা কপূরের গুণাবলী।

করিনাকে অসম্ভব পছন্দ করেন কিয়ারা। বিভিন্ন সাক্ষাৎকারে করিনার প্রতি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। বেশ কয়েক বছর আগে করিনার সঙ্গে ‘গু়ড নিউজ়’ ছবিটি করেছিলেন তিনি। সেই সময় এক সাক্ষাৎকারে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তাঁর যমজ সন্তান হয় তার মাধ্যে একটি কন্যা ও একটি পুত্র নাকি, একই লিঙ্গের সন্তান চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমে কিয়ারা জানান, যমজ সন্তান হলে দু’টি সুস্থ শিশু আশা করেন তিনি। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন করিনাও। উত্তর শুনে করিনা খোঁচা দেন কিয়ারাকে। করিনার মতে, এই উত্তরটা আসলে সৌন্দর্য প্রতিযোগিতার আসরে যোগদানকারীদের মতো শোনালো। তখন কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র চান।

এর পরেই কিয়ারা জানান, কন্যাসন্তান হলে তার মধ্যে করিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, “ওঁর (করিনা) আত্মবিশ্বাস, ওঁর অভিব্যক্তি, ওর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। করিনা সব দিক থেকে দারুন।” শুটিং-এর সময়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন কিয়ারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন