ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প! প্রায় দুই দশক পর ফের আমেরিকার কোনও প্রেসিডেন্ট ইসলামাবাদ সফরে

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৩৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৩৬:০১ অপরাহ্ন
পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প! প্রায় দুই দশক পর ফের আমেরিকার কোনও প্রেসিডেন্ট ইসলামাবাদ সফরে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প! প্রায় দুই দশক পর ফের আমেরিকার কোনও প্রেসিডেন্ট ইসলামাবাদ সফরে
পাকিস্তান সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আগামী সেপ্টেম্বরেই ইসলামাবাদে যেতে পারেন তিনি। ঘটনাপরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু’টি সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সেও তা প্রকাশিত হয়েছে। যদিও সরকারি ভাবে এই সফরের বিষয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।

ট্রাম্প পাকিস্তান সফরে গেলে, প্রায় দুই দশকে এটিই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের ইসলামাবাদ সফর হবে। এর আগে ২০০৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে গিয়েছিলেন। ট্রাম্পের আমেরিকা সফরের বিষয়ে ইসলামাবাদের আধিকারিকেরাও প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়ে তাঁর কিছু জানা নেই। তবে পাকিস্তানের ওই সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে, সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরের পরে ভারত সফরেও আসতে পারেন ট্রাম্প।

বস্তুত, সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তিনিই ব্যবসার কথা বলে দু’দেশের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন। যদিও ভারত বার বার স্পষ্ট করে দিয়েছে, অপারেশন সিঁদুর বা তার পরবর্তী সংঘর্ষের সময়ে ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনায় কখনওই বাণিজ্যের প্রসঙ্গ উঠে আসেনি। ভারত বার বার বুঝিয়ে দিয়েছে, সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি। তবে ট্রাম্পও নিজের অবস্থান থেকে সরেননি। ঘটনাচক্রে, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরবর্তী সময়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল ইসলামবাদ।

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবিকেই একপ্রকার সমর্থন করেছে ইসলামাবাদ। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবের সময় পাকিস্তানের বিদেশ দফতর থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।”

শুধু তা-ই নয়, সম্প্রতি আমেরিকা থেকে ঘুরে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। হোয়াইট হাউসে বসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। একসঙ্গে বসে মধ্যাহ্নভোজও সেরেছেন দু’জনে। ওই বৈঠকের পর ট্রাম্প জানান, মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত। তিনি বলেছিলেন, “যে কারণে আজ আমি এখানে, সেটা হল আমি ওঁকে (মুনির) ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার