ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাশিয়ার সেনাপ্রধানকে অপসারণ করলেন পুতিন!

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৪৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৪৩:২০ অপরাহ্ন
রাশিয়ার সেনাপ্রধানকে অপসারণ করলেন পুতিন! রাশিয়ার সেনাপ্রধানকে অপসারণ করলেন পুতিন!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে অপসারণ করলেন। তাৎপর্যপূর্ণ ভাবে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে রুশ-ইউক্রেন প্রতিনিধি পর্যায়ের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ করল ক্রেমলিন।

পুতিনের দফতরের তরফে এক বিবৃতি জানাচ্ছে, জেনারেল সালিউকভকে জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পর্ষদই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টের পরামর্শদাতা সংস্থা। পুতিনই পর্ষদের সভাপতি।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ইউক্রেনের যুদ্ধ-পরিস্থিতি ও রুশ সেনাদের দুর্দশা নিয়ে মুখ খুলতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইভান পোপোভকে। রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠা ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকেও বরখাস্ত করেছিলেন পুতিন।

পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ মনে করছে, সমরাস্ত্র এবং সেনার সংখ্যায় এগিয়ে থাকলেও গত কয়েক মাসের যুদ্ধে প্রত্যাশিত সাফল্য পায়নি রুশ ফৌজ। এমনকি, রাশিয়ার কুর্স্ক ভূখণ্ডের সেনাঘাঁটিগুলিতে একের পর এক হামলা চালিয়েছে জ়েলেনস্কির সেনা। তাই সরতে হল জেনারেল সালিউকভকে। তাছাড়া, তাঁর বিরুদ্ধে সম্প্রতি আর্থিক দুর্নীতিরও অভিযোগ উঠেছিল।

বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি নিয়ে দু’পক্ষের প্রতিনিধি স্তরের মুখোমুখি বৈঠক শুরু হয়েছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে প্রতিনিধিদলের নেতা হিসাবে ইস্তানবুলে পাঠিয়েছেন। জেলেনস্কি তুরস্কে হাজির থাকলেও প্রতিনিধিস্তরের বৈঠকে যোগ দেননি। আমন্ত্রণ সত্ত্বেও তুরস্কে যাননি পুতিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড