ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাবিতে জুলাই বিপ্লবে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় তিন কর্মকর্তা গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৭:২২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৭:২২:৩০ অপরাহ্ন
রাবিতে জুলাই বিপ্লবে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় তিন কর্মকর্তা গ্রেফতার রাবিতে জুলাই বিপ্লবে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় তিন কর্মকর্তা গ্রেফতার
জুলাই বিপ্লবে ছাত্র/জনতার উপর হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির উপস্থিতিতে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন:
আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী হিসাব পরিচালক, হিসাব শাখা, রাবি। তিনি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়া এরাকার আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ৩/৩৮১, তারিখ: ০১/০৯/২০২৪।

আমিনুল হক রাসেল, সহকারী হিসাব পরিচালক, হিসাব বিভাগ, রাবি, তিনি নগরীর বোয়ালিয়া থানার রাণীনগর এলাকার মোঃ রেজাউল হকের ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ১/৪৭, তারিখ: ০২/০৩/২০২৫।

পঙ্কজ কুমার, সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রাবি, তিনি একই থানার ষষ্ঠিতলা এলাকার মৃত অনিল চন্দ্র দে-এর ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ১/৪৭, ১৪/১১৯, তারিখ: ১২/০৫/২০২৫।

এ ব্যপারে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, গত সপ্তাহে আমরা রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি। তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছি। এরা সবাই মামলার আসামি, আওয়ামী লীগের সহযোগী।

রাজশাহী নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, পুলিশের গ্রেফতার অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেফতারের পর তাদের মতিহার থানায় নেওয়া হয় এবং পরে তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করবে বলেও জানান ওসি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি ভালোভাবে জানা ছিল না। যদি জানতাম যে তাদের অফিস থেকে জোর করে আনা হয়েছে, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখতাম। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩