ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট

নগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাজ সহ গ্রেফতার ৩৮

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:৩৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:২৫:১০ অপরাহ্ন
নগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাজ সহ গ্রেফতার ৩৮ নগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাদ সহ গ্রেফতার ৩৮
রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মী সহ ৩৮জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: জাকির হোসাইন (২৮), তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়ার মোঃ জহিদ আলীর ছেলে, কেএম আমিনুল ইসলাম (৫৫), তিনি একই থানার ঘোড়ামারা এলাকার শেখের চক এলাকার মৃত মোঃ কেএম আব্দুল গনির ছেলে, মোঃ সাইফুল ইসলাম খান (৪৬), তিনি নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার মৃত ইউনুস আলী খানের ছেলে এবং রাজপাড়া থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদাবাজ ও মোঃ সানোয়ার হোসেন (২৭), তিনি নগরীর বোয়ালিয়া থানার বড় কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় অবৈধ প্রভাব বিস্তারকারী, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক