ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’ রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক

উইকেট শিকারে টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচে মোস্তাফিজ

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৪:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৪:১৪:৫১ অপরাহ্ন
উইকেট শিকারে টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচে মোস্তাফিজ ছবি: সংগৃহীত
উইকেটশিকারি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট (জেফ্রি ভেন্ডারসে) তুলে সর্বোচ্চ উইকেটশিকারিদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার।

এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার ওপরে আছেন টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি।

শীর্ষ এ পাঁচজনের মধ্যে মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি।

সাউদির উইকেট সংখ্যা ১৬৪। যার জন্য তাকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার রশিদ খান ১৬১ উইকেট শিকার করেছেন ৯৬ ম্যাচ খেলে।

সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে থাকা সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮