ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

আকস্মিক বন্যার কবলে পাকিস্তান, ৫৪ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৪:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৪:০৯:০৩ অপরাহ্ন
আকস্মিক বন্যার কবলে পাকিস্তান, ৫৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে পাকিস্তান। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বর্ষণজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে দেশটিতে। এর মধ্যে শুধু সবশেষ ২৪ ঘণ্টায়ই মারা গেছে ৫৪ জন। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।

তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ জন শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে।

এ অবস্থায় জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডিতে। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে শুক্রবার পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর আগে, ২০২২ সালে ভারী বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয় পাকিস্তানে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ