ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে ‘সম্পর্ক’ কী, প্রশ্নে রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
শাকিবের সঙ্গে ‘সম্পর্ক’ কী, প্রশ্নে রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের! ছবি: সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। শোবিজে এ দুই তারকাকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন। সেসব গুঞ্জন প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন এ অভিনেত্রী।

দেশের একটি সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতের কাছে জানতে চাওয়া হয়, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কী?
 
এ প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, আসলে শাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না। আমার মনে হয়, এ প্রসঙ্গে শাকিব খানকেই জিজ্ঞাসা করা ভালো। তাহলে একটা সুন্দর উত্তর আপনারা পাবেন। 

একটু আক্ষেপ করেই মিষ্টি বলেন, শাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লেখে আমি অনুরোধ করে ছবি তুলেছি, অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি। এখন যদি আমি বলি, সে (শাকিব খান) আমার বন্ধু। অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র।

এরপর একটু মজা করেই এ অভিনেত্রী বলেন, এখন যদি আমি বলি, সে আমার বয়ফ্রেন্ড, তাহলে অনেকে বলবে তার দুইটা স্ত্রী ও বাচ্চা আছে। তাহলে আমার আসলে কী বলা উচিত? সে আমার সিনিয়র সহকর্মী। সে মেগাস্টার। তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি, ছবি পোস্ট করতেই পারি। এটাই বলবো।
 
প্রসঙ্গত, গতবছরই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন শাকিব। সে সময় শাকিবের তৃতীয় স্ত্রী হিসেবে মিষ্টি জান্নাতের দিকে সন্দেহের তীর তোলেন অনেকে। এরপর থেকেই শাকিবকে নিয়ে আলোচনায় রয়েছেন এ চিত্রনায়িকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি