ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

‘কেবল মনে হয় অচৈতন্য হয়ে পড়ব’, ৫৯ বছর বয়সে আর পেরে উঠছেন না সালমান!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৫১:৫১ অপরাহ্ন
‘কেবল মনে হয় অচৈতন্য হয়ে পড়ব’, ৫৯ বছর বয়সে আর পেরে উঠছেন না সালমান! ছবি: সংগৃহীত
ষাট ছুঁইছুঁই বয়স। তবু এখনও পর্দায় তিনি নায়কের চরিত্রে। শুধু নায়ক নন, অনুরাগীরা তাঁকে রাগী ‘অ্যাকশন’ অবতারে দেখতেই পছন্দ করেন। তাই রোমান্স থেকে অ্যাকশন— সবই করতে হয় তাঁকে। তিনি সালমান খান।

সম্প্রতি সালমানের নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তাতেই দেখা যাচ্ছে কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে তিনি তুলে নিয়েছেন মুগুর। রক্ত-চক্ষে স্থির তাকিয়ে তিনি। লাদাখে টানা ২০ দিন শুটিং করতে হয়েছে। তাতেই যেন কাহিল হয়ে পড়ছেন ভাইজান। বয়সে ভারে তিনি এতই কাহিল এত মারপিট যেন হচ্ছে না তাঁর দ্বারা। সালমান বলেন, “খালি মনে হত যে কোনও সময় জ্ঞান হারিয়ে ফেলব।”

অপূর্ব লখিয়া পরিচালিত নতুন ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই এলাকাতেই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ছবির কিছু অংশের শুটিং হবে মুম্বইয়ে। সালমানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে। এই ছবির জন্য অনেকটা প্রস্তুতি করতে হয়েছে তাঁকে যা ৫৯ বছর বয়সে এসে খানিকটা কষ্টসাধ্য হয়েছে সালমানের পক্ষে। অভিনেতার কথায়, ‘‘এ ভাবে শরীরটা শেষ হয়ে যাচ্ছে। প্রতি বছর প্রতিটা দিন আর কষ্টকর হয়ে উঠছে। আগে দু’সপ্তাহে একবার ট্রেনিং করতাম। এতটা কষ্ট হত না। আজকাল রোজই এই কষ্ট হয়। যার ফলে লাথি, ঘুষি মারা মহড়া দিই বাড়িতে। এই ছবিতে শরীরের উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। লাদাখে ২০ দিনের মধ্যে প্রায় ৭-৮ দিন শুটিং হয়েছে জলে। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে ফেলব যে কোনও মুহূর্তে।’’

যদিও হার মানার পাত্র নয় সালমান। গত কয়েক বছর ধরে পেশির যন্ত্রণায় ভুগছেন তিনি। এ ছাড়াও মস্তিষ্কে জটিল একটি রোগ ধরা পড়েছে। তা বলে কাজ থামানি এভাবেই কাজ করে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি