ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পুরোনো ছন্দে নেইমার, জেতালেন সান্তোসকে

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৩৭:২০ অপরাহ্ন
পুরোনো ছন্দে নেইমার, জেতালেন সান্তোসকে ছবি: সংগৃহীত
ইনজুরি প্রবণ ক্যারিয়ারে নেইমার জুনিয়রের মাঠে ফেরা ও ছিটকে যাওয়ার খবরই প্রায় নিয়মিত শিরোনামে আসে। তবে মাঠে ফিরে ঝলকে দেখাতে ভুল হয় না এই ব্রাজিলিয়ান তারকার। গত সপ্তাহে প্রীতি ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করার পর ফিট হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন। এবার তেমনই ছন্দে দেখা গেল নেইমারকে, দারুণ এক গোলে তিনি জিতিয়েছেন সান্তোসকে। 

ব্রাজিলিয়ান লিগ সিরি–আতে নেইমারের একমাত্র গোলে সান্তোস হারিয়েছে কিছুদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে আসা ফ্ল্যামেঙ্গোকে। ফিলিপে লুইসের ক্লাবটি আবার এই প্রতিযোগিতার টেবিল টপার। অবশ্য ম্যাচজুড়ে তাদেরই দাপট ছিল। ৭৫ শতাংশ বল দখলে ছিল ফ্ল্যামেঙ্গোর। এ ছাড়া ১০ শটের ৫টি লক্ষ্যে রাখলেও তাদের গোল পাওয়া হয়নি। ৮ শটের ৪টি লক্ষ্যে রেখেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে সান্তোস।

ম্যাচের প্রথমার্ধেই গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন নেইমার। তবে ডেভিড ওয়াশিংটনকে বাড়ানো বল কাজে লাগাতে পারেননি। বিরতির পরও পুরোনো ছন্দে দেখা যায় সান্তোস তারকাকে। তারই সুবাদে ৮৪ মিনিটে আসে অনেক কাঙ্ক্ষিত গোল। সতীর্থের পাস পেয়ে বক্সের ভেতর ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ঘুরে গোল করেন নেইমার। যা ২০১৩ সালের পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে প্রথম দেখায়–ই তার গোল। এ নিয়ে তিনি সান্তোসের হয়ে এই মৌসুমে ১৩ ম্যাচে চতুর্থ গোল করলেন।

নেইমারের জন্য আরেকটি স্বস্তির বিষয় পুরো ৯০ মিনিট মাঠে থাকা। ব্রাজিল জাতীয় দলে ফেরার জন্য নিজেকে পুরো ফিট ও ম্যাচ খেলার উপযোগী বলে প্রমাণ করতে হবে। এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার। এর মধ্যে গোল ২৫৭ ও অ্যাসিস্ট ৪৪৩টি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা