ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে : উপদেষ্টা ফরিদা আখতার

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৩৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৩৫:৪৪ অপরাহ্ন
ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে : উপদেষ্টা ফরিদা আখতার ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে : উপদেষ্টা ফরিদা আখতার
পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে এ দেশ। সরকার তৎপর রয়েছে ন্যায্য হিস্যা আদায়ে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন। 

মৎস্য উপদেষ্টা বলেন, আজকের এই দিনে ৯০ বছর বয়সে ফারাক্কা লংমার্চ করেছিলেন মাওলানা ভাসানী। ভারতের সঙ্গে তো আবারও চুক্তি করছি আমরা। চুক্তি সাইন করব। যদি ঠিকমতো পানি না পাই আমরা, সেক্ষেত্রে দরকার হলে আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব আমরা। যে ক্লজগুলো ফারাক্কা চুক্তিতে আছে, সেটা আদায় করার চেষ্টা করব আমরা।

তিনি বলেন, ছয় কোটি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কার কারণে। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানিও শুকিয়ে গেছে। এই দেশে কারবালা তৈরি করেছে ফারাক্কা। কাজেই এই বিচার চাইব আমরা। সরকার হিসেবে চাপ সৃষ্টি করব আমরা। এই চাপ থাকবেই। সেভাবেই চুক্তি নবায়ন করব আমরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু