ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান তরুণরা যে খেলায় পারদর্শী হবে, সেটিকে পেশা হিসেবে নিতে পারবেন: প্রধানমন্ত্রী প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু পেটের জেদি চর্বি গলানোর জন্য কয়েক মিনিটের ব্যায়ামই যথেষ্ট ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪ পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মেকআপের পরত থাকলেও বুঝবে না কেউ, শিখে নিন কৌশল চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮১৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী যে ৭ অভ্যাসে ইবাদত করা সহজ খার্গ আইল্যান্ডে গিয়ে ইরানের তৈলভান্ডার দখল করতে পারে আমেরিকা! দাবি ট্রাম্পের শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, বর্ষার আগে সব ড্রেন পরিষ্কারের নির্দেশ

নাটোরে গাঁজাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:২৩:০৪ অপরাহ্ন
নাটোরে গাঁজাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার নাটোরে গাঁজাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার
নাটোর বাগাতিপাড়া হতে শয়ন কক্ষে অভিনব কায়দায় লুকায়িত ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন বাঁশবাড়িয়া হাটপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন বাঁশবাড়িয়া হাটপাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও একই থানাধীন বাঁশবাড়িয়া মধ্যেপাড়া গ্রামের মোঃ মফেজ উদ্দিনের ছেলে মোঃ সাজেদুল রহমান (৩২)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পারা যায় নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন বাঁশবাড়িয়া হাটপাড়া নামক এলাকায় কতিপয় মাদক বারবারী বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটায় র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় বসতবাড়ী তল্লাশী করে মোঃ আমিনুল ইসলামের শয়ন কক্ষের ভিতরে খাঁটের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ কেজি ৮০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারী। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে অবৈধ মাদক কারবার করছিল। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুদ রাখে এবং নওগাঁ ও রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে। 

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ