ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

ক্যানসারের মতো মারণরোগেরও ঝুঁকি কমাতে পারে এই ৩ স্বাস্থ্যকর পানীয়

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:৪১:৪৩ অপরাহ্ন
ক্যানসারের মতো মারণরোগেরও ঝুঁকি কমাতে পারে এই ৩ স্বাস্থ্যকর পানীয় ছবি: সংগৃহীত
খাবার শুধু শরীরের ওজন বা পুষ্টির উপরই প্রভাব ফেলে না, তা দীর্ঘমেয়াদে ক্যানসার বা হৃদরোগের মতো গুরুতর অসুখের ঝুঁকিও বাড়াতে বা কমাতে পারে। আর সেই কারণে দৈনন্দিন জীবনে সচেতন খাদ্যাভ্যাস ভীষণ প্রয়োজন।

হার্ভার্ডের প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সৌরভ শেঠি সম্প্রতি ইনস্টাগ্রামে এমন তিনটি পানীয়র কথা জানিয়েছেন, যেগুলি নিয়মিত খেলে তা পেট ভাল রাখার পাশাপাশি, শরীরের ইনফ্লেমেশন কমায় এবং সবচেয়ে বড় কথা – ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকিও কমাতে পারে।

খাদ্যাভ্যাস ছাড়াও জেনেটিক, পরিবেশগত এবং জীবনযাত্রার মতো নানা বিষয়ের উপর ক্যানসারের ঝুঁকি নির্ভর করে। তবে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, এইসব স্বাস্থ্যকর পানীয় ও খাবার দীর্ঘমেয়াদে শরীরকে ক্যানসারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।

ডা. সৌরভ শেঠির মতে, " দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।" তিনটি বিজ্ঞানসম্মত পানীয় ডায়েটে যোগ করার পরামর্শ তিনি দিয়েছেন —

১) গ্রিন টি: গ্রিন টি-তে থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন। বিশেষ করে, মাচা হল গ্রিন টির ঘন রূপ, যা আরও বেশি কার্যকর এবং উপকারী। গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টি স্মৃতিশক্তি বাড়াতে, ওরাল হেলথ বা মুখের স্বাস্থ্যের খেয়াল রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২) গ্রিন স্মুদি: ডা. সৌরভ শেঠির পরামর্শ - পালং শাক, শসা, (যদি সম্ভব হয় কেল বা সেলারি-ও মেশাতে পারেন) ও সামান্য আদা মিশিয়ে গ্রিন স্মুদি বানাতে পারেন। এতে প্রচুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে যা ত্বক, চোখ, হার্ট ছাড়াও এমনিও স্বাস্থ্যের পক্ষে ভাল।

৩) হলুদ মেশানো দুধ: হলুদের প্রধান উপাদান কারকিউমিন-এ রয়েছে অ্যান্টি-ক্যানসার এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। "আমি ব্যক্তিগতভাবে এটি আমন্ড মিল্ক দিয়ে বানাই, আর সঙ্গে এক চিমটে গোলমরিচ যোগ করি যাতে শরীরে এর উপকারিতা ভাল করে শোষণ হওয়ার সুযোগ পায়," বলছেন চিকিৎসক শেঠি।

ডা. সৌরভ শেঠির মতে ক্যানসার প্রতিরোধে উপযোগী আরও ৫টি খাবার রয়েছে:
১. বেরি: বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কোশের ক্ষয় রোধ করে।
২. ব্রকোলি ও ফুলকপি: এই ধরনের সবজিতে থাকে সালফোরাফেন, যা ক্যানসার কোশ ধ্বংস করতে সক্ষম।
৩. রসুন: এতে থাকে এলিসিন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রান্নার শেষে যোগ করলেই এর কার্যকারিতা বেশি পাওয়া যায়।
৪. হলুদ: কারকিউমিন নামক উপাদান ক্যানসার কোশের গ্রোথ আটকায়।
৫. বাদাম: আমন্ড বা আখরোটে থাকে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট – যা সব মিলিয়ে রোগ প্রতিরোধে সহায়ক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু