ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

পাবনায় এক রাতে তিন বাড়ির ১০টি গরু-ছাগল চুরি

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:২৯:১৭ অপরাহ্ন
পাবনায় এক রাতে তিন বাড়ির ১০টি গরু-ছাগল চুরি প্রতিকী ছবি
পাবনার সাঁথিয়ায় এক রাতে তিনটি বাড়ি থেকে দুটি গরু ও আটটি ছাগল চুরি হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার আত্রাইশুকা ও বিষ্ণুবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা স্থানীয় কৃষক ইব্রাহিমের বাড়ি থেকে দুটি গরু (গাভী) ও এক বিধবা নারীর বাড়ি থেকে পাঁচটি ছাগল ও সুনাই সরদারের খামার থেকে তিনটি ছাগল চুরি করে নিয়ে গেছে। এক রাতেই তিন বাড়ির মোট ১০টি গরু-ছাগল চুরির ঘটনায় এলাকার স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মোকছেদ মোল্লার ছেলে কৃষক ইব্রাহিম মোল্লার গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে দুটি (গাভী) গরু চুরি হয়। সংঘবদ্ধ চরের দল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। একই সময়ে বিষ্ণুবাড়িয়া গ্রামের আদু সরদারের ছেলে সুনাই সরদারের ঘর থেকে তিনটি বড় ছাগল চুরি করে দুর্বৃত্তরা। সেদিনই একই গ্রামের মৃত আব্দুল হক আক্কাসের বিধবা স্ত্রীর পাঁচটি ছাগল চুরি হয়।

পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, একই সময়ে তিনটি বাড়ি থেকে গরু-ছাগল চুরির ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার