ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

প্রিয়ঙ্কাকে-নিক সমুদ্রতটে অন্তরঙ্গ হতে গিয়ে কী কাণ্ড ঘটালেন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:২১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:২১:৪৩ অপরাহ্ন
প্রিয়ঙ্কাকে-নিক সমুদ্রতটে অন্তরঙ্গ হতে গিয়ে কী কাণ্ড ঘটালেন ছবি: সংগৃহীত
তাঁদের বয়সের পার্থক্য প্রায় ১৪ বছর। কিন্তু একে অপরের প্রেমে যেন মশগুল। পরস্পরকে রীতিমতো চোখে হারান নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া। মেট গালা-র পর অনেকেই সন্দেহ করেছিলেন তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। এক নায়িকার ঢাউস টুপি বার বার বিরক্ত করছিল নিককে। স্ত্রীর কাছাকাছি আসতেই পারছিলেন না। তাঁর অভিব্যক্তি দেখে শুরু হয়েছিল কানাঘুষো। তার উপর এ বারই প্রথম ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ খান। সমাজমাধ্যমে অনেকেই বলেছিলেন মেট গালা-র অভিশাপ নাকি লাগতে চলেছে তাঁদের সম্পর্কে!

কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি আছেন দম্পতি। এমনিতেই প্রিয়ঙ্কা নিজের ছবির প্রিমিয়ার থেকে বিশেষ কোনও অনুষ্ঠান, সর্বত্র স্বামীকে সঙ্গে নিয়ে যান। প্রিয়ঙ্কার প্রতি যে নিকের অপার শ্রদ্ধা সম্মান রয়েছে, সে কথা স্বীকার করেছেন তিনিও। এমনকি মেয়ে মালতিকেও শেখাচ্ছেন মাকে সম্মান করার কথা। শুধু তাই নয়, তার মা যে কোনও ভুল করেননি জীবনে, সেই শিক্ষাও দিচ্ছেন। এক কথায় প্রিয়ঙ্কাকে ঘিরেই নিকের জীবন আবর্তিত।

তাঁরা থাকেন লস এঞ্জেলস শহরে। সময় পেলেই বেরিয়ে পড়েন সমুদ্রপাড়ে, ছুটি কাটাতে। সমুদ্র যে তাঁদের দু’জনেরই বেশ পছন্দ তা তাঁদের সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। জুটি হিসেবে মাঝে মধ্যে ‘পিডিএ’ (পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন) অর্থাৎ প্রকাশ্যে ভালবাসার জহির করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি এমনই অবসর কাটাচ্ছেন তারকা দম্পতি। সামনে নীল জলরশি। সাদা বালিতে দাঁড়িয়ে নিক। প্রিয়ঙ্কা ও নিক দু’জনের পরনে স্নানপোশাক।

মোবাইল ক্যামেরা দাঁড় করিয়ে খানিক পিছিয়ে পোজ দিতে যাচ্ছিলেন গায়ক। এমন সময় কোথা থেকে দৌড়ে এসে স্বামীর কোলে উঠে পড়লেন 'দেসি গার্ল'। আর তার পরই নিকের ঠোঁটে ঠোঁট গুঁজে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

স্ত্রীকে কোলে তুলে নিলেও, বেশি যেন ধরে রাখতে পারলেন না নিক। টাল সামলাতে না পেরে ফেলেই দিতে যাচ্ছিলেন, কিন্তু সামলেন নেন প্রিয়ঙ্কা নিজে। যদিও দম্পতি যে নিজেরা বেজায় আনন্দে দিন কাটাচ্ছেন এই ভিডিয়ো তাঁর প্রমাণ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের