ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

গাজায় একদিনে নিহত ৯৩, ত্রাণ আনতে গিয়েই ৩০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:১৬:৪৬ অপরাহ্ন
গাজায় একদিনে নিহত ৯৩, ত্রাণ আনতে গিয়েই ৩০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। সংবাদমাধ্যম আল জাজিরা ও সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৫৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজারের বেশি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে অন্তত ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৫২ জন। এ ছাড়া ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমানদের ওপর ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত সাড়ে ৮০০ জনের বেশি।

গাজায় ত্রাণ বিতরণ ত্রাণকেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে  ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক ত্রাণ সহায়তা বিতরণ শুরু করার পর ইসরায়েলি সেনারা প্রায়ই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এতে এখন পর্যন্ত সাড়ে ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

ইসরায়েলি বাহিনী যেসব জায়গায় তৎপর সেই জায়গাগুলোতে ত্রাণ বিতরণ করছে জিএইচএফ। সেখানে ত্রাণ নিতে গিয়ে শত শত ফিলিস্তিনির মৃত্যুর পর জাতিসংঘ জিএইচএফের ত্রাণ বিতরণ পদ্ধতিকে ঝুঁকিপূর্ণ ও মানবিক সহায়তার ক্ষেত্রে নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন আখ্যা দিয়েছে। তবে জিএইচএফের দাবি, জাতিসংঘ নিহতের যে পরিসংখ্যান দিয়েছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির