ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

বরিশালে পুলিশের গোপনাঙ্গে লাথি মেরে পালাল আসামি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৩১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৩১:০০ অপরাহ্ন
বরিশালে পুলিশের গোপনাঙ্গে লাথি মেরে পালাল আসামি বরিশালে পুলিশের গোপনাঙ্গে লাথি মেরে পালাল আসামি
বরিশালের আগৈলঝাড়ায় আটক মাদক কারবারি পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়সহ পালিয়েছেন। তার হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার ছয়গ্রাম এলাকা হতে তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১০টায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় রিয়াজ ফকির নামের এক মাদক কারবারি। সে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. ছিদ্দিক ফকিরের ছেলে।  

স্থানীয় ও আহত পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ১৬ পিস ইয়াবাসহ উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. রিয়াজ ফকিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর দুই হাতে হাতকড়া পরিয়ে রিয়াজ ফকিরকে পুলিশের গাড়িতে তুলতে গেলে সে (রিয়াজ) পুলিশের কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি মারে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় রিয়াজকে ধাওয়া করে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেন। আহত পুলিশকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিভিন্নস্থানে সারারাত অভিযান চালিয়ে পলাতককে হাতকড়াসহ শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
 
রিয়াজের বাবা ছিদ্দিক ফকির জানায়, আমার ছেলে রিয়াজ ফকির মাদকসেবন করে। আমি মাদক সেবনে বাধা দিলে সে আমার উপর ক্ষিপ্ত হতো। বার বার বাধা দিয়েও তাকে এ পথ থেকে ফেরাতে পারেননি।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম সাংবাদিদের জানান,  রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করতে গিয়ে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে এবং এএসআই মামুন হোসেন আহত হয়। আহত কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

অভিজান চালিয়ে শুক্রবার সকাল ৬টায় পলাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক চক্রের সদস্য। পুলিশের উপরে হামলার ও মাদক উদ্ধারে ঘটনায় আগৈলঝাড়া থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭