ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাপানি পদ্ধতিতে চিকেন রান্নার তিন রকম কৌশল শিখে নিন গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা স্বপ্না-মুনকি বাদ দিয়েই সাফ মিশনে বাংলাদেশ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ যুদ্ধবিমান ‘জে৩৫-এই’ দিচ্ছে চিন! ঘরের কোণের ইঁদুরই ডেকে আনতে পারে মৃত্যু, মারণ 'হান্টা' ভাইরাস নিয়ে তোলপাড় বিশ্ব মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট যুদ্ধ শেষ করতে সমঝোতার খুব কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ১২ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি নূরনবী গ্রেফতার আবারও রুয়েটে অগ্নিকান্ডে ল্যাপটপসহ পুড়ে ছাই, তিন মাসে তিন হলে আগুনে উদ্বেগ রাজশাহী মেডিক্যালে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৫ সীতাকুণ্ডে আমতলীর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় ঘরে ঢুকে ২ নারীকে হত্যা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:৪৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:৪৩:১২ অপরাহ্ন
বগুড়ায় ঘরে ঢুকে ২ নারীকে হত্যা প্রতিকী ছবি
বগুড়া শহরে ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ সময় আরও এক নারী আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। দুজন সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ।

তাছাড়া বুলবুলের মেয়ে এবং নিহত লাইলী বেওয়ার নাতনি বন্যা (১৬) গুরুতর আহত হয়েছেন। 

আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন বলেন, সৈকত নামে এক ছেলে বন্যাকে পছন্দ করে। সে প্রায়ই বিরক্ত করত। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও সাত-আটজন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা