ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাঁঠালের বীজের সুস্বাদু কাটলেট তৈরির রেসিপি

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:৪০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:৪০:৩৯ অপরাহ্ন
কাঁঠালের বীজের সুস্বাদু কাটলেট তৈরির রেসিপি ছবি: সংগৃহীত
কাঁঠাল তো অনেকেই খান। তবে শুধু কাঁঠাল নয়, এই ফলের বীজও পুষ্টিকর এবং সুস্বাদু। কাঁঠালের বীজে আছে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ লবণ এবং ভিটামিন। এ ছাড়াও রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বাড়িতে অনেকেই কাঁঠালের বীজ জমা করেন। কেউ বীজ দিয়ে তরকারি বানান, কেউ আবার ভর্তা বানিয়ে খান। তবে নিরামিষের দিনে কাঁঠালের বীজ দিয়ে কাটলেট বানিয়ে খেতে পারেন। রইল রেসিপি-

উপকরণ: ৩০০ গ্রাম কাঁঠালের বীজ, আধ কাপ পেঁয়াজ কুচি, আধ কাপ আলুসেদ্ধ, আধ চা চামচ আমাদা (মিহি করে কুচোনো), ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ ময়দা, এক চা চামচ আদাবাটা, আধ চা চামচ হলুদগুঁড়ো, এক চা চামচ ভাজা মশলা (জিরে, মৌরি ও শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া), এক চিমটে আমচুর, পরিমাণমতো সাদা তেল ও স্বাদমতো লবণ।

প্রণালী: কাঁঠালের বীজগুলিকে এক চিমটে নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন, তার পর বাইরের সাদা খোসাটা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো কাঁঠালের বীজ ভাল করে মেখে রাখুন। এর সঙ্গে পেঁয়াজকুচি, আলুসেদ্ধ, আমাদাকুচি, ময়দা এবং চালের গুঁড়ো ভাল করে মেখে নিন। এর পর আদাবাটা, হলুদগুঁড়ো, ভাজা মশলাগুঁড়ো ও আমচুর মেশাতে হবে। মিশ্রণটি ভাল করে মেখে নিন। মিশ্রণটি ছোট, ছোট অংশে ভাগ করে তা দিয়ে কাটলেট বা চপের আকারে পছন্দমতো গড়ে নিন। নন-স্টিক তাওয়ায় তেল গরম করে ভেজে নিন। এক দিক ভাজা হয়ে গেলে অপর দিকও একই ভাবে ভেজে নিন। গরম গরম চপ বা কাটলেট কাসুন্দি দিয়ে পরিবেশন করুন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ