ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, নিহত ২

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:৩৫:২১ অপরাহ্ন
দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, নিহত ২
রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: টাঙ্গাইলের ধনবাড়ী বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১), জামালপুর সদরে হাজীপাড়া-বজ্রাপুর এলাকার আশরাফুল আলম (৪০)।

বড়দরগা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে সরিয়ে নিতে বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ চালককে ডাকছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের গাড়ি ও দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বড়দরগা হাইওয়ে থানার ডিউটিরত কনস্টেবল মিজানুর রহমান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসের যাত্রী রংপুরের হারাগাছের ধুমেরকুটি এলাকার শাহাদাতসহ সাতজন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কনস্টেবল মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘রাতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে, সেখানে আমাদের টিম যায়। এ সময় পেছন থেকে একটি বাস ট্রাক ও আমাদের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আমাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হয়েছেন সাতজন। দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর