ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল ভূমিমন্ত্রী হিসেবে মিনুকে অভিনন্দন জানাল রিভার সিটি প্রেসক্লাব ও আরআরইউ নেতারা বাবা-মায়ের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি শরীয়তপুরে নিখোঁজের ১ দিন পর বিএনপিকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা  আব্বাস-রিজভীসহ ১০ জনকে তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের নওগাঁয় সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ারায় গ্রেপ্তার রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার নগরীর ফুলতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ নগরীর রাজপাড়ায় গাঁজা-সহ যুবক গ্রেফতার

হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় দিলো এনসিপি

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১০:০০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:০০:১৮ অপরাহ্ন
হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় দিলো এনসিপি ফাইল ফটো
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে সড়কের একপাশে অবস্থান নিয়ে এই আল্টিমেটাম দেন তারা।
 
এ সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা।
 
অবস্থানরতরা জানান, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা।
 
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এই পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা।
 
পরে মশাল মিছিল বের করে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করেন তারা।
 
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। গত মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেয়া হয়।
 
এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও। এ দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ। 
 
দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এনসিপির নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান।
 
এ ঘটনার আধা ঘণ্টা পরে ওই সমাবেশ স্থলেই পুলিশি নিরপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়ি বহরে আবারো ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় পুলিশও পিছু হটে।
 
এনসিপির নেতাকর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এনসিপির সমাবেশ মঞ্চ এবং আশপাশের বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল ও আসবাবপত্রে অঅগুন ধরিয়ে দেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার

নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার