ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নতুন কারিগর রেহান আসিফ রাতুল রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

চুম্বন দৃশ্যে কেন রেগে গিয়েছিলেন জারিন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৫৭:০১ অপরাহ্ন
চুম্বন দৃশ্যে কেন রেগে গিয়েছিলেন জারিন ছবি: সংগৃহীত
‘হেট স্টোরি ৩’ ছবিতে অভিনয় করার আগে মায়ের সঙ্গে কথা বলেছিলেন জারিন খান। এক সময়ে ক্যাটরিনা কাইফের মতো দেখতে, এই পরিচিতি ছিল জারিনের। সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতেই তাঁর কাছে আসতে থাকে শুধুই খোলামেলা দৃশ্যে অভিনয় করার প্রস্তাব। ‘হেট স্টোরি ৩’ ছবিতে খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছিল জারিনকে। তারপর থেকে যৌন উত্তেজনা রয়েছে, এমন বেশ কয়েকটি ছবির প্রস্তাব আসতে থাকে তাঁর কাছে। কিন্তু ‘টাইপকাস্ট’ হতে চাননি অভিনেত্রী।

জানিয়েছেন নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে। ‘হেট স্টোরি ৩’ ছবিতে সহ অভিনেতারা সহযোগিতা করতেন সাহসী দৃশ্যের সময়ে। আড়ষ্ট ছিলেন জারিন। তাই ছবির চরিত্র নিয়ে মায়ের সঙ্গে কথা বলে নিয়েছিলেন অভিনেত্রী। জারিন বলেছেন, “আমার কাজের দরকার ছিল। আমার সামনে পরিচালক বা প্রযোজকদের লাইন ছিল না। কয়েকজন বন্ধুর সঙ্গে আমি কথা বলেছিলাম। তাঁরা বেশি ভাবতে বারণ করেছিলেন। তার পরে মায়ের সঙ্গে কথা বলি। মা পাশে ছিল। মায়ের সঙ্গে কথা বলে অনেকটা সাহস পেয়েছিলাম। তার পরে ছবিটা করি।” জরিনা জানান, তাঁর বাবা-মা উদার। দাদু-ঠাকুমা নমাজি ছিলেন।

এর পরে ‘অকসর ২’ ছবিতে অভিনয় করেছিলেন জারিন। এই ছবিতে ফের সাহসী দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। কিন্তু শুটিং শুরু হওয়ার পরে বুঝতে পারেন, বেশ কিছু চুম্বনের দৃশ্য রয়েছে। বিষয়টি ভাল ভাবে নেননি জ়রিন। পরিচালকের কাছে বিষয়টি জানানোর পরে তিনি প্রযোজককে দায়ী করেছিলেন। এই পুরো ঘটনার জেরে ছবির বিশেষ প্রদর্শনে ডাক পর্যন্ত পাননি জারিন। খবর ছড়িয়ে পড়ে, জারিনের সঙ্গে কাজ করা নাকি বেশ কঠিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নতুন কারিগর রেহান আসিফ রাতুল

বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নতুন কারিগর রেহান আসিফ রাতুল