ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৪২:৫৬ অপরাহ্ন
সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল ছবি: সংগৃহীত
সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। 

বুধবার (১৬ জুলাই) ইসরায়েলি এ হামলায় কেঁপে উঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। খবর আল জাজিরার।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিরিয়ায় সুয়েইদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুঈন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা ট্যাংক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসে।

তবে, দখলদার ইসরায়েল হুমকি দেয় সুয়েইদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। ইসরায়েলের দাবি, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে, যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদরদপ্তরে হামলা চালাল তারা।

মূলত দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ায় ইসরায়েলের দখলদকৃত ভূখণ্ডে বাস করেন। বুধবার সেনা সদরদপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর সেখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা।

এদিকে সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করছে ইসরায়েল।

গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর থেকে সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে পশ্চিমা দেশগুলো, নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জনও উঠে। তবে এরমধ্যেই সিরিয়ার সেনা সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালাল দখলদার ইসরায়েল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী