ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা স্কুল ব্যাগ পেয়ে খুশি চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরা নোয়াখালীতে উপলব্ধি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি- তুলি চিনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০ জন শ্রমিক! নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে ‘অধিকার’-এর মানববন্ধন গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু

বর্ষায় ৫ উপায় মেনে চললেই দীর্ঘ দিন টিকবে মশলার সুগন্ধ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৩৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৩৩:০১ অপরাহ্ন
বর্ষায় ৫ উপায় মেনে চললেই দীর্ঘ দিন টিকবে মশলার সুগন্ধ ফাইল ফটো
গরমমশলা হোক কিংবা মৌরি-জোয়ান হোক কিংবা পাঁচফোড়ন— রান্নায় স্বাদ আর গন্ধ আনার জন্য হেঁশেলে একাধিক মশলা থাকে। তবে মশলার গন্ধ উবে গেলে কিন্তু রান্নায় স্বাদ আসে না আর। অনেকখানি মশলা একসঙ্গে কিনে রাখলে বর্ষায় কিন্তু ছাতা পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। রান্না করতে করতে যখন মশলার দরকার পড়ল, দিতে গিয়ে দেখলেন মশলা একেবারে মিইয়ে গিয়েছে। বর্ষায় এমন সমস্যার মুখোমুখি হতে হয় কমবেশি সকলকেই। বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় মশলাপাতি ভাল রাখবেন কোন উপায়ে?

১) মশলা কখনওই কোনও আলগা কৌটোতে রাখবেন না। অনেক সময়ে আমরা প্লাস্টিকের কৌটোয় ভরে মশলা রেখে দিই। বাতাস ঢুকবে না, এ রকম কোনও কৌটোতে রাখলে মশলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া বা মশলায় ছাতা পড়ে যাওয়ার মতো সমস্যা হবে না। রান্নার সময়ে প্রয়োজনীয় পরিমাণ মশলা নিয়েই তাড়াতাড়ি কৌটোর ঢাকা আটকে দিন।

২) গোটা মশলা বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে তবে কৌটোতে ভরুন। এই পদ্ধতি মানলে দীর্ঘ দিন মশলাপাতি ভাল থাকবে আর রান্নায় স্বাদও বাড়বে।

৩) রান্নাঘরে জানলার সামনে কিংবা সরাসরি গ্যাসের সামনে মশলার কৌটো ফেলে রাখার মতো ভুল করবেন না। তাপ আর আর্দ্রতার মিশেলে মশলা খারাপ হয়ে যায়। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মশলাগুলি আলমারিতে ঠান্ডা পরিবেশে রাখুন।

৪) বর্ষার সময়ে অনেকখানি গুঁড়োমশলা কৌটোতে ঢেলে রাখলে দেখা যায়, তাতে পোকা ধরে গিয়েছে। এই সমস্যার সমাধান করতে কৌটোতে কয়েকটা লবঙ্গ ফেলে রেখে তার পর মশলা ঢালুন। লবঙ্গের গন্ধে গুঁড়োমশলা দীর্ঘ দিন ভাল থাকবে।

৫) কাঠের বাক্সে মশলা রাখলে খুব ভাল হয়। এতে মশলা মিইয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। ভেজা চামচ ব্যবহার করবেন না, এতে মশলার গন্ধ ও স্বাদ, দুই-ই নষ্ট হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯