ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

ফওয়াদের ছবি বন্ধ হওয়ায় বাণী বলেন, ‘ভাল মানুষ হন’

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৪:২০ অপরাহ্ন
ফওয়াদের ছবি বন্ধ হওয়ায় বাণী বলেন, ‘ভাল মানুষ হন’ ছবি: সংগৃহীত
পহেলগাঁও কাণ্ডের পরে ভারতে নিষিদ্ধ হন পাকিস্তানের শিল্পীরা। থমকে যায় ‘আবির গুলাল’ ছবির মুক্তি। এই ছবিতে দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান। উচ্ছ্বসিত ছিলেন ফওয়াদের অনুরাগীরা। কিন্তু তার মাঝেই ঘটে যায় পহেলগাঁও কাণ্ড। যার ফলে এই ছবি মুক্তি নিয়ে আপত্তি ওঠে। শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এই ছবিতে ফওয়াদের বিপরীতে অভিনয় করায় কটাক্ষের মুখে পড়েছিলেন বাণী কপূরও। তাঁকেও বয়কট করার দাবি উঠেছিল। সমাজমাধ্যমে ধেয়ে এসেছিল কটাক্ষ। সেই বিতর্ক নিয়ে এ বার মুখ খুললেন বাণী।

বিতর্কের উল্লেখ সরাসরি করেননি তিনি। আসন্ন সিরিজ় ‘মন্ডালা মার্ডার্স’-এর একটি অনুষ্ঠানে বাণী পরোক্ষ ভাবে বলেন, “শেষ কয়েক মাস এবং বছরে সমাজমাধ্যমের সব কিছুই বেশ জটিল হয়ে গিয়েছে। ঘৃণার বিষয় লোকজন একটু শান্ত হবে, এই আশা করি। তার চেয়ে বরং মানুষ ভালবাসা ও বিনয়ে মন দিক।”

বাণী আরও বলেন, “আমি বুঝতে পারছি, এই বিষয়ের মধ্যে উত্তেজনা কম। কিন্তু আপনি যা দেবেন, তাই আপনার কাছে কিন্তু ফিরে আসবে। আপনি কাউকে ঘৃণা করলে বা তির্যক মন্তব্য করলে, আপনার কাছেও সেগুলি ফিরে আসবে। তখন আপনাকেও বিষয়গুলি হুল ফোটাবে। ভাল হওয়ার চেষ্টা করুন। মানুষ হওয়ার চেষ্টা করুন। আশা করছি, আমরা এতে ভাল থাকতে পারব।”

২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে প্রশ্নের মুখে ওঠে ছবির মুক্তি। যদিও পাক অভিনেতা নিজে এই ঘটনার নিন্দায় মুখ খুলেছিলেন সমাজমাধ্যমে। ফওয়াদ বলেছিলেন, “পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তাঁরা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি