ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মেহেদীর ঘূর্ণিতে কুপোকাত লঙ্কানরা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৬:৫৯ অপরাহ্ন
মেহেদীর ঘূর্ণিতে কুপোকাত লঙ্কানরা ছবি: সংগৃহীত
বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন শেখ মেহেদী হাসান। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ভালো সংগ্রহ পেল না শ্রীলঙ্কা। অবশ্য শেষ ওভারে দাসুন শানাকা পেসার শরিফুল ইসলামকে তুলোধুনো না করলে আরও সহজ লক্ষ্য পেত বাংলাদেশ।

কলম্বোতে বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদী। ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচ করে নিয়েছেন ১টি মেডেনও। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। এছাড়া ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত ছিলেন দাসুন শানাকা।
 
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের ব্যবধানে হারের পর  দ্বিতীয় ম্যাচটি ৮৩ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ১-১ সমতায় প্রথম দুই ম্যাচ শেষ হওয়ায়, তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
 
তবে তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে বল হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। শুরুটা করেছিলেন পেসার শরিফুল ইসলাম। তার করা প্রথম ওভারের শেষ বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়ানো তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪ বলে ৬ রান করা কুশল মেন্ডিস। বাকি গল্পটা শেখ মেহেদীর। ৪ ওভার বল করে ১ মেডেন দিয়ে ১১ রান খরচায় ৪ উইকেট। এ স্পেল-ই বলে দেয় ২২ গজে বল হাতে কতটা আধিপত্য করেছেন টাইগার স্পিনার।

শেখ মেহেদী শুরুটা করেন কুশল পেরারাকে দিয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম ৪ বলে ৫ রান দেওয়ার পর তার করা পঞ্চম বলে স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কুশল পেরেরা। এরপর নিজের দ্বিতীয় আর ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে সাজঘরে ফেরান দিনেশ চান্ডিমালকে। তার করা তৃতীয় বলটি তুলে মারতে গিয়ে টপ এজ হয়ে জাকের আলীর হাতে ধরা পড়েন ৫ বলে ৪ রান করা চান্ডিমাল। ইনিংসের অষ্টম আর নিজের তৃতীয় ওভারে আক্রমণে এসে মেহেদী তুলে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট। টাইগার স্পিনারের ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢুকে। ৮ বলে ৩ রান করে ফেরেন আসালাঙ্কা।
 
মেহেদীর ঘূর্ণিতে একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও অপরপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রেখেছিলেন পাথুম নিশাঙ্কা। তিনি এগোচ্ছিলেন ফিফটির পথে। তবে সুযোগ দেননি মেহেদী। ইনিংসের ১১তম আর নিজের স্পেলের করা শেষ ওভারে এসে সাজঘরে পাঠান নিশাঙ্কাকে। তার বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন ৩৯ বলে ৪৬ রান করা লঙ্কান ওপেনার।
 
এরপর ক্রিজে আধিপত্য নেয়ার চেষ্টা করেছিলেন কামিন্দু মেন্ডিস। তাকে সাজঘরে ফেরান পার্ট টাইম স্পিনার শামীম হোসেন পাটোয়ারী। ১৫ বলে ১ ছক্কা ও ১ চারের মারে ২১ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন কামিন্দু। শ্রীলঙ্কার ইনিংস শেষ হচ্ছিল ১২০ রানের মধ্যেই। তবে শেষ ওভারে বল করতে এসে সব এলোমেলো করে দেন শরিফুল। তাকে তুলোধুনো করে দুই ছক্কা ও দুই চারের মারে ২২ রান তুলে নেন শানাকা। অপরপ্রান্তে ৯ বলে ৬ রান করে তাকে সঙ্গ দিয়ে যান মহিশ থিকশানা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান