ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

বগুড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে কোপ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:১১:৪৫ অপরাহ্ন
বগুড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে কোপ বগুড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে কোপ
বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে চাকু দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় উপজেলার উল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—উপজেলার উল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী আর্জিনা খাতুন (৪৫)। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরমধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলমের অনার্স পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এই গ্রামের আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ। এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু এ ঘটনার কোন মীমাংসা হয়নি।

এ অবস্থায় শুক্রবার বিকেলে আকাশ সহযোগীদের নিয়ে কৃষক জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে আর্জিনা খাতুনকে কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে তারা কৃষক জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে। ঘটনার পর নাফিজ ফয়সাল আকাশ আত্মগোপনে রয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, মেয়েটির সাথে আমার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে আমার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট ও তার মোটরসাইকেল ভাঙচুর করেছে। এতে আমার ছেলে ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করেছে।

ধুনট থানার এসআই শামীম হোসেন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে এক নারীকে চাকু মারার প্রমাণ পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম