ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

গোপালগঞ্জে কারাগারে হামলা: ভাঙচুর, আগুন, লুটপাট

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৪৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৪৮:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জে কারাগারে হামলা: ভাঙচুর, আগুন, লুটপাট ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হামলার রেশ গিয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগারে, যেখানে সংঘবদ্ধ হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মূল ফটক ভাঙার চেষ্টা করা হয়।

কারাগারে দায়িত্বরত কারা রক্ষীরা হামলায় আহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী চরম সতর্ক অবস্থানে চলে আসে।

হামলার জেরে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপি নেতাদের বহরে ইটপাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। একপর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদেরকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

ঘটনার পর পুরো জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক কার্যক্রম ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের