ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

​গুরুদাসপুরে কিডনী প্রতিরোধে সচেতনতা ও হেলথ ক্যাম্প

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৭:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৭:৫৩:২২ অপরাহ্ন
​গুরুদাসপুরে কিডনী প্রতিরোধে সচেতনতা ও হেলথ ক্যাম্প ​গুরুদাসপুরে কিডনী প্রতিরোধে সচেতনতা ও হেলথ ক্যাম্প
নাটোরের গুরুদাসপুরে কিডনী রোগ প্রতিরোধে সচেতনতা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার খুবজীপুরে এন্ডার্লি কেয়ার সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

আলোচনা সভায় ‘কিডনী রোগ জীবন নাশা, সচেতনতাই বাঁচায় আশা’ প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সাবেক সচিব হোসনে আরা বেগম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফীন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, শরীরে কিডনীর প্রভাব ব্যাপক। কিডনী শুধু শরীরের রক্ত শোধনই করে না, রক্তকণিকা তৈরী, রক্তচাপ নিয়ন্ত্রণ, হাড়ের সুস্থ্যতা, পানি ও লবনের ভারসাম্য রক্ষা করে। কিডনী বিকল হওয়ার কারণগুলোর মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, স্থুলতা, প্রদাহ, পাথর, ক্যান্সার এবং ওষুধসহ বিভিন্ন রাসায়নিকের বিষক্রিয়া। এসব ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির মাধ্যমে কিডনীকে সুস্থ্য রাখা সম্ভব। কিডনী রোগ অত্যন্ত জটিল এবং এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ প্রতিরোধ করতে হবে।

পরে হেলথ ক্যাম্পে অধ্যাপক ডা. জাকির হোসেন, অধ্যাপক ডা. শাহিনুর রহমান, অধ্যাপক ডা. রইস উদ্দিনসহ দেশের স্বনামধন্য চিকিৎসকের তত্ত¡াবধানে ১৪ জন চিকিৎসক প্রবীণ জনগোষ্ঠিসহ ৪৫০ জন রোগীকে কিডনীসহ অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করেন। এসময় উপজেলার চরকাদহ গ্রামের ১৩৫ বছরের বৃদ্ধা মা সখিমন ও তার ১০৩ বছরের কন্যা লবিজান এন্ডার্লি কেয়ার সেন্টারে চিকিৎসা নিতে আসেন।#


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক