ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন একজন তলিয়ে গেল পুকুরের জলে, আরেকজন ছিটকে পড়ল মৃত্যুর পথে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ রুক্মিণী বসন্তর বিকিনি পরা ভিডিও ভাইরাল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু "হাসপাতালের বেডে হামে আক্রান্ত হয়ে নিভে গেল ছোট্ট তারানুনের জীবন” ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন আরও ১১০ শিশু দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত: ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহারে একাধিক মামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি ঠাকুরগাঁও সীমান্তে গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু, হুমকিতে দেশীয় খামারি ও কোরবানির বাজার গ্রিন কার্ড পেতে চাইলে আগে আমেরিকা ছাড়ুন! নিয়ম আরও ‘কঠিন’ করল ট্রাম্প প্রশাসন সিংড়ায় রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা স্কুল ব্যাগ পেয়ে খুশি চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরা নোয়াখালীতে উপলব্ধি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি- তুলি

রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:২০:৪৩ অপরাহ্ন
রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা বিএনপি,অঙ্গ ও সকল সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর মিছিল শেষে সদরের বিএনপির মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন