ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাজশাহীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ইয়াবা-সহ নারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৬:১২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৬:১২:১৪ অপরাহ্ন
রাজশাহীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ইয়াবা-সহ নারী গ্রেফতার রাজশাহীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ইয়াবা-সহ নারী গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমন ও মোহনপুরে ইয়াবা-সহ নারী মাদক কারবারী জহুরাকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টায় পুঠিয়া থানার পুঠিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ইমন আলী (২৬), সে চারঘাট থানার রাওথা (দাড়িপাড়া) গ্রামের মোঃ বজলুর রহমান ভাদুর ছেলে। 

অপর এক অভিযানে, রাজশাহীর মোহনপুরে হাতব্যাগে ইয়াবা বিক্রি করার সময় জহুরা নামের এক নারী  মাদক কারবকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।

একই দিন বিকাল ৬টায় মোহনপুর থানাধীন বড়ইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারী মোছাঃ জহুরা বেগম (৩৫), সে রাজশাহীর তানোর থানার দেবীপুর গ্রামের মোঃ আবুল হোসেনের স্ত্রী। 

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে। চারঘাট থানার মামলা নং-১০, তারিখ- ০৮/১২/২০২০। ওই মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত। কিন্তু সাজা ঘোষনার পর থেকেই সে পালিয়েছিল। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।  অপর এক অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে জোহুরা নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
উভয় আসামীকে মামলা দায়ের পূর্বক স্ব -স্ব থানায় হস্তান্তর করা হয়েছে। 

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ