ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কারাদণ্ড

৭ মাস পর্দা থেকে দূরে সৌমিতৃষা, ‘কোথায় হারিয়ে গেলেন নায়িকা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০২:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০২:৪৩:৩২ অপরাহ্ন
৭ মাস পর্দা থেকে দূরে সৌমিতৃষা, ‘কোথায় হারিয়ে গেলেন নায়িকা ছবি: সংগৃহীত
‘মিঠাই’ ধারাবাহিকের ঈর্ষণীয় সাফল্য। তার পরেই বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর। দেবের নায়িকা হিসাবে প্রথম পূর্ণ দৈর্ঘ্যে ছবিতে দেখেন দর্শক। তার পর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ বার দেখা গিয়েছিল তাঁকে। প্রায় সাত মাস হয়ে গেল, অভিনেত্রীকে আর দেখা যায়নি পর্দায়। টলিউডের কোনও অনুষ্ঠানেও সে ভাবে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। কোথায় গেলেন সৌমিতৃষা?

বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি অধরা। সমাজমাধ্যমের পাতায়ও সে ভাবে সক্রিয় নন অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি খুবই অসুস্থ। দর্শকের একাংশের প্রশ্ন, কোথায় হারিয়ে গেলেন সৌমিতৃষা?

এক অসমর্থিত সূত্রের দাবি, মাঝে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন সৌমিতৃষা। তা ছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে। যা এখনই সকলকে জানাতে রাজি নন তিনি। তাই আপাতত ক্যামেরার ঝলকানি থেকে দূরে সৌমিতৃষা। কিন্তু আবার কবে তাঁকে দেখা যাবে পর্দায়, সেই উত্তর এখনও পাওয়া যায়নি। যদিও বেশ কিছু দিন আগে ‘কালরাত্রি’ পরের পর্বের ঘোষণা হয়েছিল। কিন্তু সেই নতুন পর্বের শুটিং শুরু হয়েছে কিনা এখনও জানা যায়নি। আগামী দিনে নায়িকাকে কি আবারও ধারাবাহিকে দেখা যাবে? তা নিয়েও অনেকের মনে নানা প্রশ্ন। কিন্তু এখনও পর্যন্ত সৌমিতৃষার তরফে কোনও উত্তরই মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত