ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরে ভ্যানচালকের মরদেহ রাস্তা থেকে উদ্ধার

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০২:১৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০২:১৩:২৪ অপরাহ্ন
দিনাজপুরে ভ্যানচালকের মরদেহ রাস্তা থেকে উদ্ধার ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরলে ভ্যানচালকের মরদেহ রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৬ জুলাই) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ওসি আব্দুল গফুর। 

মরদেহটি বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের জহুরুল ইসলামের ছেলে ভ্যানচালক আসাদুল ইসলামের (৩৫)। 

মঙ্গলবার রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা দেন তিনি। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের মটিয়ান গ্রামের মাটিয়ান পুকুরের পাশের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ দেখে বিরল থানা পুলিশকে মুঠোফোনে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বিরল থানাতে নিয়ে যায়।

মাথায় আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়েছে জানিয়ে বিরল থানার ওসি আব্দুল গফুর বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হবে এবং ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক