ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

​শ্রমিক সংকটে ধান কাটা ব্যাহত চিন্তায় ফুলবাড়ীর কৃষক

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৬:০৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৬:০৩:৪৮ অপরাহ্ন
​শ্রমিক সংকটে ধান কাটা ব্যাহত চিন্তায় ফুলবাড়ীর কৃষক ​শ্রমিক সংকটে ধান কাটা ব্যাহত চিন্তায় ফুলবাড়ীর কৃষক
দিনাজপুরের ফুলবাড়ীতে ধান কাটার মৌসুমে কৃষিশ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটের কারণে অনেক জমির ধান কাটতে দেরি হচ্ছে। এতে খরচ বাড়ার পাশাপাশি ন্যায্যমূল্য পাওয়া নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
চলতি মে মাসের শুরু থেকে উপজেলায় বোরো ধান কাটার ব্যস্ততা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের উৎপাদন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। তবে শ্রমিক সংকট ও মজুরি বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে কয়েকগুণ। এখন এক বিঘা (৩৩ শতক) জমির ধান কাটতে খরচ পড়ছে দূরত্ব ও অবস্থানভেদে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার ২০০ টাকা পর্যন্ত। এতে ধান মাড়াই, ঝাড়াই ও শুকানোর খরচ ধরলে ব্যয় আরও বাড়ছে।
উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ফুলবাড়ীতে ১৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে আবাদ হয়েছে ১৪ হাজার ১৮৬ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ৭৬০ মেট্রিক টন। এই মৌসুমে জিরা শাইল, ব্রিধান-২৯, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-১৬, বিনা-২৫ ও হাইব্রিডসহ নানা জাতের ধান আবাদ হয়েছে।
কৃষকেরা জানান, প্রতি বোরো মৌসুমে শ্রমিক সংকট লেগেই থাকে। অনেকে ভালো মজুরির আশায় বগুড়া, নওগাঁ, নাটোর, সান্তাহার, চলনবিলসহ বিভিন্ন এলাকায় ধান কাটতে চলে যান। ফলে স্থানীয়ভাবে শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে।
শিবনগর ইউনিয়নের মধ্যসুলতানপুর গ্রামের কৃষক লিটন হোসেন বলেন, তাঁর ১২ বিঘা জমির ধান কাটতে বিঘাপ্রতি ৫ হাজার ৬০০ টাকা মজুরিতে ১৫ জন শ্রমিক নিয়েছেন। ধান মাড়াইয়ের জন্য প্রতিটি বিঘায় আরও ৮০০ থেকে ১ হাজার টাকা খরচ হচ্ছে। সার-কীটনাশক, রোপণ, নিড়ানি, সেচসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। মিনিকেট ধানে বিঘাপ্রতি ৪০ থেকে ৪২ মন উৎপাদন হলেও তাপদাহে কিছুটা ফলন কমেছে বলে জানান তিনি। ব্রিধান-২৯ জাতের ধান কাটতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে।
বাগড়া গ্রামের কৃষক জব্বার আলী বলেন, দেড় বিঘা জমির ধান কাটতে তিনি সাড়ে ৫ হাজার টাকা করে মজুরিতে ২০ জন শ্রমিক নিয়েছেন। ধানের ফলন ভালো হলেও পরিবহন ও প্রক্রিয়াজাত খরচ চিন্তায় ফেলছে।
একই গ্রামের কৃষক নূরে আলম সিদ্দিক জানান, তিনদিন ধরে শ্রমিক জোগাড়ে ব্যর্থ হয়েছেন। শ্রমিকরা এখনও আগের জমির ধান কাটাই শেষ করতে পারেনি।
অন্যদিকে শ্রমিকরাও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। বাগড়া গ্রামের শ্রমিক আতিউর রহমান, লিয়াকত আলী, রুহুল আমিন ও আব্দুল মোন্নাফ বলেন, ধান কাটার মজুরি বাড়লেও বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি যে দিন শেষে হাতে কিছুই থাকে না। ধান কাটার মৌসুম ছাড়া তাঁদের তেমন কোনো আয় থাকে না।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান জানান, শ্রমিক সংকট মোকাবিলায় ৩০টি আধুনিক হারভেস্টার মেশিন ভর্তুকিতে কৃষকদের দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে মাঠে ধান কাটার কাজ চলছে। কৃষকদের আধুনিক যন্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩