ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

টালিউডে জয়াসহ বাংলাদেশি শিল্পীদের নিষিদ্ধের ডাক তৃণমূল নেত্রীর

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০২:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০২:০০:১১ অপরাহ্ন
টালিউডে জয়াসহ বাংলাদেশি শিল্পীদের নিষিদ্ধের ডাক তৃণমূল নেত্রীর ছবি: সংগৃহীত
জয়া আহসানসহ বাংলাদেশের সব শিল্পী ও কলাকুশলীকে টালিউডে নিষিদ্ধের ডাক দিয়েছেন কলকাতার তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস। টালিউডের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে না পারায় বাংলাদেশি শিল্পী, কুলাকুশলীদের টালিউডে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা বন্ধ না হওয়ায় এর প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) একটি ফেসবুক স্ট্যাটাস দেন জুঁই বিশ্বাস। লেখেন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না। অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই জয়া যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তার মিউজিক অ্যালবাম রিলিজ হয়? প্রযোজক-পরিচালকেরা দেশবিরোধী কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি? 

সবার কাছে প্রশ্ন তুলে এ নেত্রী বলেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন? 

জুঁই বিশ্বাস কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপারসনও তিনি। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।
 
এ তৃণমূল নেত্রীর আরও একটি শক্তিশালী পরিচয় হলো তিনি কলকাতা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। আর স্বরূপ বিশ্বাস বর্তমানে টালিউডের শিল্পী-কলাকুশলীদের ফেডারেশন সভাপতি। তাই জুঁই বিশ্বাসের টালিউড নিয়ে এমন শক্ত অবস্থান অনেক কিছুর রদবদল করতে পারে মনে করছেন সিনেবোদ্ধারা।
 
প্রসঙ্গত, জয়া আহসান অভিনীত টালিউড সিনেমা ‘ডিয়ার মা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই। সেটিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তুলে প্রতিবাদ জানিয়েছেন জুঁই বিশ্বাস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের