ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে 'মৎস্যকন্যা' মালাইকা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:৫১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:৫১:০০ অপরাহ্ন
শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে 'মৎস্যকন্যা' মালাইকা মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত
ইতালির রোদে রীতিমতো আগুন ঝরাচ্ছেন মালাইকা অরোরা। ৫১ বছর বয়সেও যেন তিনি সময়কে হার মানাতে শিখে গেছেন। মাল্টিকালার বিকিনিতে নিজের সাম্প্রতিক ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করে ফের চমকে দিলেন অভিনেত্রী।

মঙ্গলবার, ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছুটি উপভোগের ছবি দিলেন মালাইকা। কখনও রোদঝলমলে সৈকতে, কখনও জলকেলিতে ভেজা শরীরে যেন ‘মারমেইড’ অবতারে ধরা দিলেন তিনি। শুধু বিকিনি লুকে নয়, তার সঙ্গে এক ঝলক সান-কিসড সেলফিও ভাগ করে নিয়েছেন তিনি। আর তাতেই আরও একবার প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে নিছক একটি সংখ্যা।

এবারের ছুটিতে তাঁর সঙ্গী ছেলে আরহান খান। মালাইকার ইনস্টাগ্রাম থেকে দেখা যাচ্ছে, মায়ের মতো তিনিও ইতালির প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের কাছে কাটাচ্ছেন কিছু নিরালার সময়।

এই ছুটির ফাঁকেই মালাইকার জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘ এক দশক ধরে চলা মুম্বইয়ের তাজ হোটেল সংক্রান্ত হাই-প্রোফাইল মারামারি মামলায় সাক্ষী হিসেবে যাঁর নাম ছিল, সেই তালিকা থেকে অবশেষে বাদ পড়লেন মালাইকা।

এই মামলার মূল অভিযুক্ত ছিলেন সইফ আলি খান। সম্প্রতি আদালত জানায়, মালাইকা তদন্তে সহায়তা না করায় তাঁকে সাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে আগে জারি হওয়া জামিনযোগ্য পরোয়ানাও আদালত প্রত্যাহার করে নিয়েছে।

মালাইকা এর আগে একাধিকবার আদালতের সমন এড়িয়ে গিয়েছিলেন, যার জেরে এপ্রিলে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের বিচারক কেএস জানওয়ার কড়া ভাষায় তাঁকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছিলেন। অবশেষে আদালতে হাজিরার পরই এই সিদ্ধান্ত নেয় বিচারক। এখন আর কোর্টের ঝামেলা নেই, রোদ, জল আর নিজের মতো সময়—এই মুহূর্তে সেটাই উপভোগ করছেন বলিউডের ‘ফিটনেস কুইন’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার