ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:৩০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:৩০:১৭ অপরাহ্ন
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মেহেরপুর শহরের ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহরের হোটেল বাজারের রনি রেস্তোরাঁর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মৃত শামসুল আলম খান মোংলার ছেলে এবং তিনি একজন কাচ ব্যবসায়ী।  

স্থানীয়রা জানিয়েছে, আজ সকাল ৮টার দিকে কলেজ মোড় থেকে সোহাগ সোহেল নামের একটি ট্রাক মেহেরপুর শহরের হোটেল বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সরফরাজ খান সোনা শহরের হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সরফরাজ খান সোনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু