ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৫৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৫৩:৩২ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছ।’
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় যোগদানের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘মাওলানা ভাসানী নব্বই বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছেন আমরা সেটা আদায় করব। সেটার জন্য ভারতের সঙ্গে চুক্তি আবার করছি। দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব।’
তিনি বলেন, ‘জীবন জীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। সরাসরি ৬ কোটি মানুষ এটার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে এদেশে কারবালা তৈরি হয়েছে। এটার ন্যায্য বিচার চাই আমরা। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা ভারতের ওপর এটির জন্য চাপ সৃষ্টি করব।’
ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭