ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:১০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:১০:৪০ অপরাহ্ন
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু প্রতিকী ছবি
পুরান ঢাকার সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ রোকন (১৪) ও তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ও বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের প্রতিবেশী জাকির হোসেন জানান, সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসার নিচ তলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন আমাদের এখানে আসে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রোকনের মৃত্যু হয়, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়, তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে এক বছরের শিশু আয়েশার মৃত্যু হয়। এখনও দুইজন চিকিৎসাধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান