ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

এক বছরে ইন্টেরিম ছাত্রলীগ সন্ত্রাসীদের টিকিটাও ছুতে পারেনি: হাসনাত আব্দুল্লাহ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:০৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:০৪:৩৭ অপরাহ্ন
এক বছরে ইন্টেরিম ছাত্রলীগ সন্ত্রাসীদের টিকিটাও ছুতে পারেনি: হাসনাত আব্দুল্লাহ ফাইল ফটো
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় চরম ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পতনের ১ বছর পরেও পুলিশের গাড়িতে গুন্ডালীগের সন্ত্রাসীদের হামলা করার ঘটনা এই ইন্টেরিমের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। 

বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত এই ক্ষোভ ঝাড়েন। নিচের তার পোস্টটি হুবহু তুলে দেওয়া হল- 

ঘটনা -১: আজ গোপালগঞ্জে NCP এর পদযাত্রা কে কেন্দ্র করে একটি পুলিশের গাড়িতে হামলা করেছে পতিত ছাত্রলীগ, তারপর সেই গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।আজকের তারিখটা মনে রাইখেন, ১৬ জুলাই ২০২৫, গত একবছরে ইন্টেরিম এই সন্ত্রাসীদের টিকিটাও ছুতে পারেনি। 

আজ আবু সাঈদ, ওয়াসীমের শহীদ দিবস, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আজকের দিনটিকে,অথচ আজকেই গোপালগঞ্জে এই হামলা হয়েছে। হামলা যে হবে তা ও খুব অনুমেয় ছিল। কারণ অনেক থ্রেট মেসেজ পাচ্ছিলাম,আমাকে যারা হাসনাত আবদুল্লাহ মনে করে, তারা দিচ্ছিলো। 

ঘটনা -২: এনসিপি তাদের ফেসবুক পেজে গোপালগঞ্জে পদযাত্রার কথা বললে বিএনপির একজন নেতা সেখানে ওনাদেরকে আন্তরিকভাবে সাবধান করেন, এবং এর আগে স্বেচ্ছাসেবক দলের একজনের উপর হামলা হয়েছে এই মর্মে কমেন্ট করেন। রাজনৈতিক সৌন্দর্যতা তো এখানেই। সন্ত্রাসীদের প্রশ্নে সবসময় এক এবং অটুট থাকতে হবে। 

সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে যৌথবাহিনী কে কাজে লাগিয়ে গোপালগঞ্জের সকল সন্ত্রাসীদেরকে আটক করা। ১ বছর পরেও পুলিশের গাড়িতে গুন্ডালীগের সন্ত্রাসীদের হামলা করার ঘটনা এই ইন্টেরিমের জন্য লজ্জাজনক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী